মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি অস্ত্র পাচার করার সময় গ্রেফতার কুখ্যাত ভারতীয় অস্ত্রকারবারী মিলন সিংহ। ধৃতের বাড়ি মালদা, ভারত-বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগর এলাকায়। তাকে গ্রেফতার করে বাংলাদেশের রেপিড এক্সান বাহিনী (রেব)।
ঘন কুয়াশার আড়ালে সীমান্ত দিয়ে অস্ত্র পাড়াপার করছিল অস্ত্রকারবারীরা। সীমান্তে প্রহরারত বি এস এফ ও বিজিবির ধাওয়া খেয়ে তারা পালানোর চেষ্টা করে। সেই সময় বাংলাদেশের রেপিড এক্সান বাহিনীর হাতে ধরা পরে যায় মিলন। উদ্ধার হয় প্রচুর অস্ত্র। বাকি অস্ত্র পাচারকারীদের তল্লাশী চালাচ্ছে বি এস এফ ও বিজিবি। সীমান্তে জারি করা হয়েছে হাই এলার্ট।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/yEKYYaPMDYk
মালদা